বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

কাজিপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা

[print_bangla]

এনামুল হক,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে আগামী ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। অবহিতকরণ সভায় উপজেলার ১২ টি ইউনিয়নের ৬ মাস থেকে ১ বছরের নিচের ৪ হাজার ৫৭৯ জন শিশুকে এবং ১ বছর থেকে ৫৯ মাস বয়সী ৩৭ হাজার ৫৫২ জন শিশুকে ভিটামিন এক ক্যাপসুল খাওয়ানো হবে জানানো হয়। সেইসাথে কাজিপুর পৌর এলাকার ৬ থেকে ১ বছরের নিচের দুইশ ১৯ জন এবং ১ বছর থেকে ৫৯ মাসের ২ হাজার ৩৫১ জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ বিষয়ে সঠিক প্রচারণা ও একটি শিশুও যাতে বাদ না পড়ে সে বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণিসম্পদক অফিসার ডা. দিদারুল আহসান, সাংবাদিক আবদুল জলিল, কাজিপুর থানার াফিসার ইনচার্জ (তদন্ত) মনজিৎ কুমার নন্দী। অনুষ্ঠানে শিক্ষক, ইমাম, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইসলামি ফাউন্ডেশন ও গণমান্য ব্যক্তিগণ অংশ নেন।

এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা

২৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top