বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

গোদাগাড়ী ও বাঘায় পুলিশের জোড়া অভিযানে মাদক, প্রাইভেটকারসহ ৩ কারবারি গ্রেফতার ​

[print_bangla]

মোঃ রবিউল ইসলাম মিনাল,
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি​​​-

রাজশাহী জেলায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ৪৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ‘এসকাফ’ (ESkuf), একটি প্রাইভেটকার এবং ৬৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ। এই ঘটনায় জড়িত আরও ছয় মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে গেছে। গত ২৪ জুন (বুধবার) রাতে জেলার গোদাগাড়ী ও বাঘা থানা এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়। ​প্রথম অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও প্রাইভেটকার জব্দ পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ জুন রাতে রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোদাগাড়ী থানার সারোইল গ্রামস্থ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চেকপোস্ট ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি প্রাইভেটকার যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদকদ্রব্য নিয়ে রাজশাহীর দিকে যাওয়া হচ্ছে।
​রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় চেকপোস্টে ‘ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭’ নম্বরের একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে রাত ১১:১০ ঘটিকায় প্রাইভেটকারের পেছনের ডিকি থেকে ৩ টি বাদামী রঙের কাগজের কার্টন উদ্ধার করা হয়। কার্টনগুলো থেকে মোট ৪৫০ বোতল অবৈধ এসকাফ সিরাপ উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
​গ্রেফতারকৃতরা হলেন ​মো. মাহাবুব আলম (২৭) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বহুলাবাড়ি কানসাট গ্রামের মো. মাহাতাব উদ্দিনের পুত্র। ​মো. কাওসার আলী (২১) একই থানার গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের মো: লাইসেন আলীর পুত্র। ​দ্বিতীয় অভিযানে ৬৮ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার,​পৃথক আরেকটি অভিযানে, ২৪ জুন রাত ০৮:৩০ ঘটিকায় বাঘা থানার এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ বাঘা থানাধীন দক্ষিণ গাওপাড়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালান। সেখান থেকে মো. শাকিব হাসান নামের এক মাদক কারবারিকে ৬৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ​তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে আরও ৬ জন সহযোগী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ​পলাতক অভিযুক্তরা হলেন১. মো. সোহান (২৬), পিতা-মৃত সিদ্দিক (চক নারায়নপুর) ২. মোঃ বুদু (২৮), পিতা-মোঃ রাজ্জাক (নারায়নপুর) ৩. মো. শিমুল (৩২), পিতা-মোঃ কালাম (নারায়নপুর) ৪. মো. পলাশ (২৮), (উত্তর মিলিক বাঘা)
৫. মো. সাগর (৩০), পিতা-মো. ভোলা (উত্তর মিলিক বাঘা) ৬. মো. রাসেল (৩২), পিতা-মো. সাপা (নারায়নপুর)। এদের সবার বাড়ি বাঘা থানা এলাকায়। ​​রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, অবৈধ মাদকদ্রব্য এসকাফ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক রাজশাহী জেলার গোদাগাড়ী ও বাঘা থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গোদাগাড়ী ও বাঘায় পুলিশের জোড়া অভিযানে মাদক, প্রাইভেটকারসহ ৩ কারবারি গ্রেফতার ​

২৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top