
জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক ও মনিটরিং কর্মকর্তা আকলিমা আহসান, এ ছাড়া বক্তব্য রাখেন বিজেআর আই ডঃ মোঃ মজিবর রহমান, রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা,মোঃ শরিফুল ইসলাম, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা, রংপুর, মোছাঃ আজমাইন মুসতারি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কাউনিয়া, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ তারিকুল ইসলাম, কাউনিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আপেল বকসি, প্রমূখ। বক্তাগণ আধুনিক পদ্ধতিতে পাট উৎপাদনের বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে উপজেলার ৬০ জন নির্বাচিত পাট উৎপাদনকারী চাষী অংশ গ্রহন করেন। জে/এ
