মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

ময়মনসিংহ নিখোঁজের ৭দিন পর যুবকের মাথা-বিহীন মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

[print_bangla]

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে নিখোঁজ এক যুবকের মাথা-বিহীন মরা দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, নিহত যুবক পরানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা নূরুল ইসলাম নূরউদ্দিনের ছেলে,সোহেল মিয়া( ২৬)।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ তারিখ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায় নাই।

আজ ২২ জুলাই বুধবার সকালে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের অম্বিকাগঞ্জ কলেজ মাঠের পূর্ব পাশে মাটিচাপা অবস্থায় একটি মাথাবিহীন মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সোহেল মিয়ার বলে শনাক্ত করেন। পরে সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন, মরদেহের পরিচয় নিশ্চিতকরণ, প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ময়মনসিংহ নিখোঁজের ৭দিন পর যুবকের মাথা-বিহীন মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

২৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top