
মুন্সি ফরহাদ হোসেন,
মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে ইয়াবা সেবনের অভিযোগে সুজন সিকদার (পিতা মোছলেম শিকদার) নামে এক যুবককে আটক করা হয়েছে। জানা গেছে, পশ্চিম মিনাজদী গ্রামের বাসিন্দা সুজন সিকদার ইয়াবা ক্রয়ের উদ্দেশ্যে এক ডিলারের বাড়িতে গেলে কালকিনি থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...