বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ২৬শে ভাদ্র, ১৪৩৩

বিডিএস জরিপ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

[print_bangla]

বিডিএস জরিপ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

এন আলম সিকদার, কক্সবাজার

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের অধীনে বিডিএস জরিপ সারা দেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলাধীন ঝিলংজা ইউনিয়নে জরিপ শুরু হয়েছে।

এই জরিপকে সামনে রেখে বিডিএস কর্মকর্তা কর্মচারীদের চরম দুর্নীতি ও অনিয়মের ফলে ভূমি মালিকরা হয়রানির শিকার হচ্ছে। ফলে ভুক্তভুগি ভূমি মালিকরা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ও কক্সবাজার সদর উপজেলা ইউএনওর কাছে প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।

একাধিক ভুক্তভোগী ভূমি মালিক সূত্রে জানা যায়, কক্সবাজার সদর উপজেলাধীন ঝিলংজা ইউনিয়নে দিয়ারা সেটেলমেন্ট অপারেশনের ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিডিএস জরীপকারী ফিল্ড কর্মকর্তা/ কর্মচারীরা ভূমির মালিকগণের নিকট হইতে যাবতীয় কাগজপত্র সংগ্রহ করার পর বিভিন্ন ভাবে খরচের বাহানায় নৈতিকভাবে ঘুষের টাকা দাবী করে।

এদিকে ভুক্তভোগীরা জানান,যে সমস্ত ভূমির মালিকগণ তাদের দাবী মতে ঘুষের টাকা প্রদান না করিলে, উক্ত ভূমি মালিকদের নাম বিডিএস জরীপে ঝুলিয়ে রাখে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, টাকা গ্রহণের পরও অনলাইন খরচ কিংবা অন্যান্য খরচের বাহানায় পুনরায় অবৈধভাবে টাকা দাবী করে। টাকা ছাড়া খতিয়ান সৃজন করার আবেদন করলে বিভিন্ন তালবাহানা করে বলে জানান ভুক্তভোগীরা।
আরও জানান,এই বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা নেওয়ার দাবী জানান ভুক্তভোগীরা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিডিএস জরিপ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top