শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ২৮শে ভাদ্র, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় ১৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ১১ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৪৫৫ টাকা সহ মিঠুন মজুমদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের ইকড়ি বাসস্ট্যান্ড এলাকায় মো. নাসির হাওলাদারের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিঠুন মজুমদার বাগেরহাটের চিতলমারী থানার বড়বাড়ীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাড়িয়ারঘোপ এলাকার স্বপন মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, অভিযানকালে মিঠুন মজুমদারের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিলব্ধ ৭ হাজার ৪৫৫ টাকা উদ্ধার করা হয়। পরে ইয়াবা ও টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় ১৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top