মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, পরোয়ানাভুক্ত পলাতক অপরাধী গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধ দমনে র্যাব সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজার এলাকায় একটি বিশেষ সফল অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে মাদক মামলার ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড)-প্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোহাম্মদ বাবুল মিয়া (২৫), পিতা: মৃত মীর কাশিম, মাতা: আনোয়ারা বেগম, কাঞ্জরপাড়া, ১নং ওয়ার্ড, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার-কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৫ এর আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাবাদে জানায় যায় আইন প্রয়োগকারী সংস্থার গ্রেপ্তার এড়াতে সে বিভিন্ন স্থানে নাম ও পরিচয় গোপন করে আত্মগোপনে ছিল।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামীকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক কারবারি, পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামী এবং অন্যান্য অপরাধীদের দমনে র্যাব-১৫ এর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।