বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২রা আশ্বিন, ১৪৩৩

ছাত্রীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির আহ্বানে ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

[print_bangla]

 

 

​মো: আলাউদ্দীন মন্ডল  (রাজশাহী জেলা) প্রতিনিধি:

 

​রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ও পড়াশোনায় মনোযোগী করার লক্ষ্যে এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বেলা ১১ ঘটিকায় মাদ্রাসার নিজস্ব মিলনায়তনে (হলরুম) এই সমাবেশের আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

​সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মাওলানা মো. নুরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি শিক্ষিত ও আদর্শ জাতি গঠনে বালিকা শিক্ষার গুরুত্ব অপরিসীম। তবে শুধু প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিলেই অভিভাবকের দায়িত্ব শেষ হয়ে যায় না। ছাত্রীরা নিয়মিত মাদ্রাসায় আসছে কি না এবং বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছে কি না, সে বিষয়ে অভিভাবকদের কড়া নজরদারি রাখতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, বাল্যবিয়ে রোধ এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়াতে শিক্ষক ও অভিভাবক উভয়কেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

​অনুষ্ঠানে সহকারী সুপারিনটেনডেন্ট  মাওলানা মো. লুৎফর রহমান তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অভিভাবকদের নিবিড় যোগাযোগ না থাকলে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত মেধা বিকাশ সম্ভব নয়। ছাত্রীদের অযথা অনুপস্থিতি তাদের পড়াশোনায় পিছিয়ে দেয়। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ক্লাসে পাঠানো এবং তাদের দৈনন্দিন পড়া তদারকি করা অত্যন্ত জরুরি।”

​সমাবেশে অভিভাবক সদস্য হিসেবে আবুল কালাম আজাদ (কালিম) সহ উপস্থিত একাধিক অভিভাবক মাদ্রাসা কর্তৃপক্ষের এমন আয়োজনকে স্বাগত জানান এবং নিজ নিজ সন্তানদের পড়াশোনা ও নিয়মিত উপস্থিতির বিষয়ে আরও সচেতন হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মুক্ত আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ছাত্রীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির আহ্বানে ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top