
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
শনিবার (১৯ সেপ্টেম্বর ) নাটোর জেলার কোর্ট পুলিশ কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
পরিদর্শনকালে পুলিশ সুপার কোর্টে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। তিনি কোর্টের অফিস কক্ষ ও ব্যারাক পরিদর্শন করেন এবং ক্রমান্বয়ে কোর্ট অফিসে কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় মো. আসমাউল হক, ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শকসহ কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...