শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ১১ই আশ্বিন, ১৪৩৩

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন বাঘা থানার এসআই সিফাত রেজা

[print_bangla]

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী-

সাহস ও বীরত্বপূর্ণ অবদান, সেবায় অনন্য নজির স্থাপন এবং গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্তের স্বীকৃতি স্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-২০২৫’ অর্জন করেছেন রাজশাহীর বাঘা থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) সিফাত রেজা। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে এই পদক প্রদান করেন। জানা গেছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কাজের মূল্যায়নের ভিত্তিতে সাহসী ভূমিকা, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে এই পদক দেওয়া হয়। এটি একজন পুলিশ সদস্যের চাকরি জীবনের অন্যতম সর্বোচ্চ ও মর্যাদাপূর্ণ অর্জন।
নিজের এই বড় প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে এসআই সিফাত রেজা বলেন, “পুরস্কার বা স্বীকৃতি কাজের আগ্রহ ও অনুপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দেয়। এই অর্জন আমার চাকরি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই যাত্রায় যারা আমার পাশে ছিলেন, ছায়ার মতো সহযোগিতা করেছেন—তাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। দেশ ও জনগণের কল্যাণে যেন আরও নিষ্ঠার সাথে কাজ করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।” জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন বাঘা থানার এসআই সিফাত রেজা

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top