সিরাজগঞ্জ প্রেস ক্লাবের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

[print_bangla]

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনসহ কমিটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

বুধবার সকালে সিরাজগঞ্জ সদর সিভিল জজ আদালতের বিচারক জ্যেষ্ঠ সহকারী জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন বলে মামলার বাদীপক্ষের আইনজীবী সুলতানা খাতুন জানান।

মামলাটির বাদী সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আব্দুস সামাদ সায়েম।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রেস ক্লাবের বহিষ্কৃত সদস্য শরিফুল ইসলাম ইন্না কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন এবং আহ্বায়ক কমিটি গঠন করেন।

পরে সেপ্টেম্বরে গঠন করা ২১ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক হয়ে তিনি অবৈধভাবে ৭৮ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করেন।

পরবর্তীতে কমিটি গঠনের লক্ষ্যে চলতি বছরের ২৬ সেপ্টেমস্বর সাধারণ সভা ডাকলে উত্তেজনা তৈরি হয়, যা প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত করা হয়।

এই পরিস্থিতিতে সংঘাত এড়াতে ক্লাবের সদস্য সাংবাদিক আব্দুস সামাদ সায়েম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

মামলার বাদীর আইনজীবী সুলতানা খাতুন বলেন, “অনিয়ম ও অচলাবস্থার কারণে আদালতের শরণাপন্ন হয়েছিলাম। শুনানি শেষে বিচারক নির্বাচনসহ অবৈধ কমিটির সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

“আদালতের আদেশের কপি এখনও হাতে পাইনি। ১০ দিন পর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।”

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন, “আমি বিষয়টি সংবাদমাধ্যমে দেখেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ব্যাপারে আই মেনেই পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।”

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top