কাজিপুরে শুত্রুতার বলী সবজি বাগান-থানায় অভিযোগ

[print_bangla]

এনামুল হক: সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক শত্রুতার বলী হয়েছে কৃষকের সবজি বাগান। প্রতিপক্ষ এক কৃষকের  রাস্তার পাশে লাগানো সবজি ক্ষেতের ১৫ টি ফলবান লাউগাছ এবং ৫ টি ফলবান পেঁপে গাছ কেটে ফেলেছে। এই ঘটনায় ভুক্তভোগী কৃষকের স্ত্রী কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত মঙ্গলবার কাজিপুর থানায় দেয়া অভিযোগ এবং স্থানীয়সূত্রে জানা গেছে,  উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামের বিপুল হাসানের সাথে প্রতিবেশী মোঃ শফি’র (৪৫) পূর্ব থেকে পারিবারিক বিরোধ চলে আসছিলো। এরই এক পর্যায়ে গত সোমবার সকাল দশটায় শফি ও তার স্ত্রী বিপুল হাসানের লাগানো লাউ  ও পেঁপেগাছ কেটে ফেলে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি সাধন করে।  বিষয়টি অভিযোগকারী বিপুল হাসানের স্ত্রী শিমু আক্তারের মা মহারানী দেখে এগিয়ে যান। এসয় গাছগুলো কাটার কারণ জানতে চাইলে বিবাদী শফি ও তার স্ত্রী রুমা খাতুন (৪০) তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। কথাকাটাকাটির এক পর্যায়ে ওই দুইজন  মহারানীকে মারার জন্য ধাওয়া করলে তিসি দৌঁড়ে শিমু আক্তারের ঘরে প্রবেশ করেন। এসময় তারা লোহার শাবল দিয়ে ওই ঘরের স্টিলের দরোজা ও জানালায় আঘাত করে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। ডাক চিৎকারে লোকজন জড়ো হলে তারা দুজন চলে যায়। যাবার সময় প্রাণনাশের হুমকী ধামকি প্রদান করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিবাদীদ্বয় গাছকাটার বিষয়টি অস্বীকার করেছেন।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক অভিযোগের বিষঢটি স্বীকার করে জানান, “অভিযোগ পেয়ে একজন অফিসার  ঘটনাস্থলে গিয়েছিলেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে শুত্রুতার বলী সবজি বাগান-থানায় অভিযোগ

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top