নওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপির ৪৭৫ চারা রোপণ

[print_bangla]

 

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির ৪৭৫টি চারা রোপণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলার সুদরানা উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমেন্দ্র দেবনাথসহ আনসার-ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে মেহগনি, পেয়ারা, অর্জুন, জলপাই, সুপারি, নিম, আমলকীসহ বিভিন্ন প্রজাতির মোট ৪৭৫টি চারা রোপণ করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপির ৪৭৫ চারা রোপণ

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top