মোংলায় এসআরবির অভিযানে বাসে ৭৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

[print_bangla]

এমএফএইচ রাজু | মোংলা (বাগেরহাট) | ৬ অক্টোবর ২০২৬

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ-মোংলা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে মো. ইব্রাহিম (২৩), রংপুর সদরের বৈকুণ্ঠপুর এলাকার ওয়ারিসুল হকের ছেলে পারভেজ আহম্মেদ (২৫), রংপুর কোতোয়ালি থানার বেলুবালারহাট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আমিনুর রহমান (৩২) এবং বৈকুণ্ঠপুর এলাকার লিজু মিয়ার ছেলে নূর আমিন (২৮)।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণমাঠ এলাকায় চেকপোস্ট বসানো হয়। মোড়েলগঞ্জ থেকে মোংলাগামী একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬ (খুলনা)-এর উপপরিচালক সৈয়দ ফজলুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাসটি তল্লাশি করে ৭৫ কেজি গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা বাসসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মোংলায় এসআরবির অভিযানে বাসে ৭৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top