অতিরিক্ত দামে এলপিজি বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

[print_bangla]

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে দুই গ্যাস ডিলার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী নতুন বাজার এলাকায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসআরবি-১৩ জানায়, দিনাজপুরের বিভিন্ন এলাকায় এলপিজি ডিলারদের বিরুদ্ধে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযোগের সত্যতা যাচাই করে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অতিরিক্ত দামে এলপিজি বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top