বাঘাইছড়িতে পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে টিকা প্রদান

[print_bangla]

 

মোঃ মহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধি

পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় রাঙামাটির বাঘাইছড়িতে ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু।

দেশব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে টিকা দেওয়া হচ্ছে, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার ৩৩ নং মারিশ্যা ইউনিয়নের ইমামপাড়া ও মাতব্বর পাড়ায় প্রায় দুই শতাধিক ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হয়।

বাঘাইছড়ি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে এ টিকাদান কার্যক্রমে ৩৩ নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা, ইউপি সদস্য মজিবুর রহমান এবং উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রণয় খীসা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলায় আগামী ১৮ অক্টোবর পর্যন্ত পিপিআর টিকাদান কার্যক্রম চলমান থাকবে। এ সময়ে নির্ধারিত বয়সী ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকার আওতায় আনা হবে।

পিপিআর একটি সংক্রামক রোগ, যা ছাগল ও ভেড়ার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। রোগটি নিয়ন্ত্রণ ও প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি কমাতে নিয়মিত টিকাদানের ওপর গুরুত্বারোপ করেছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘাইছড়িতে পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে টিকা প্রদান

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top