শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

[print_bangla]

 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

শিশুদের অধিকার সুরক্ষা, নিরাপদ শৈশব ও বৈষম্যহীন ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়ে কুষ্টিয়ায় পালিত হয়েছে শিশু অধিকার দিবস। একই সঙ্গে বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিশু একাডেমির বাস্তবায়নে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের কর্মসূচির সঙ্গে কুষ্টিয়ার আয়োজনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ.দা.) আশরাফুল ইসলাম সিফাত, জেলা শিক্ষা কর্মকর্তা আবু তৈয়ব মো. ইউনুছ আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অধিকার রক্ষা শুধু শিক্ষা নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের নিরাপত্তা, সুস্থ পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা ও সুষ্ঠু সামাজিক বিকাশের সুযোগ নিশ্চিত করাও জরুরি।

শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে পরিবার, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্ব দেন তারা।

বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি প্রসঙ্গে বক্তারা বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, শিল্প-সংস্কৃতিচর্চা ও নৈতিক শিক্ষা প্রসারে প্রতিষ্ঠানটি দীর্ঘ পাঁচ দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনে শিশুদের প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষার উপযোগী করে গড়ে তুলতে নতুন কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, শিশু অধিকার সম্পর্কে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য নিরাপদ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য।

সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় শিশুদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বলেও অনুষ্ঠানে মত দেন বক্তারা।



Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top