বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করেছে এসআরবি

[print_bangla]

এমএফএইচ রাজু | বরিশাল | ৬ অক্টোবর ২০২৬

বরিশালের বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কালাম মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল ও এসআরবি-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৩ অক্টোবর রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তার কালাম মোল্লার বিরুদ্ধে বরিশালের বাকেরগঞ্জ থানায় সাজা গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। নারী ও শিশু মামলা নং-৩১/১৯-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০৩-এর ৯(১) ধারায় তার বিরুদ্ধে মামলা হয়।

মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত কালাম মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।

পরবর্তীতে পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে এসআরবি-৮ ও এসআরবি-৭-এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে কালাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালাম মোল্লাকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করেছে এসআরবি

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top