
এমএফএইচ রাজু | বরিশাল | ৬ অক্টোবর ২০২৬
বরিশাল মহানগরীর কোতোয়ালি থানার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ শুভংকর বেপারী (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে বুখাইনগর বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-৮-এর সদর কোম্পানির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুখাইনগর বাজারের মামুন ভ্যারাইটি স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।
অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শুভংকর বেপারী বরিশালের কোতোয়ালি থানার চরমোনাই এলাকার বাসিন্দা। তার বাবার নাম দুলাল চন্দ্র বেপারী।
উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশাল মহানগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশাল জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।