পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম

[print_bangla]

খুলনা প্রতিনিধি 

খুলনার পাইকগাছার গদাইপুরের গোপালপুর মৌজায়
রেকর্ডীয় জমি ভিপি দেখিয়ে বহিরাগতদের নামে একসনা বন্দবস্ত দেয়া হয়েছে। এর প্রতিবাদে ও বাতিলের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নতুন বাজারস্থ নতুন রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারখ আহমেদ,ইউপি সদস্য ও শ্রমিকদল নেতা মশিউর রহমান মিলন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ,সম্পাদক আবু সালেহ মোঃ ইকবাল, জমির মালিক সৌগত ঘোষ সোহাগ ও মোহর আলী। বক্তারা বলেন,উপজেলার গোপালপুর মৌজায় অবস্থিত ৩৭ শতক জমি ভিপি দেখিয়ে বন্দোবস্ত প্রদান করেছে সহকারী কমিশনার (ভুমি) অফিস। যা সৌগত ঘোষদের পুর্ব পুরুষদের রেকর্ডীয় জমি। তবে সরকার ভিপি তালিকা ভুক্ত করে এ সম্প্রতি বন্দোবস্ত দিচ্ছে। এদিকে এর বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ পাইকগাছা ও জেলা জজআদালাত থেকে পৃথক দুটি রায় পেয়েছেন জমির মালিকগণ। আছে নিষেধাজ্ঞা। একই সাথে অবমুক্ত করার জন্য জেলা প্রশাসক বরাবর মামলা চলছে বলে সৌগত জানান। যা অবৈধ ভাবে বন্দোবস্ত দেয়া হচ্ছে। বন্দোবস্ত দেয়ার পর ঐ জায়গায় বন্দোবস্ত প্রাপ্তরা ঘর নির্মাণ করতে থাকলে স্থানীয় জনতা তা ভেঙ্গে দেয়।এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফজলে রাব্বী জানান,যেহেতু ভিপি সম্পত্তি সেহেতু রাজস্ব আদায়ে বন্দোবস্ত দেয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top