ভাণ্ডারিয়ায় গাঁজাসহ আটক ১ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ অনিক দাস (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত অনিক দাস ওই এলাকার বাসিন্দা সুজন দাসের ছেলে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে পূর্ব ভাণ্ডারিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অনিক দাসকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। অভিযানের সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পরে অনিক দাসকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত অনিক দাসকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অমান্য করে কেউ মাদক বহন, সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় গাঁজাসহ আটক ১ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top