
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
শুক্রবার (৯ অক্টোবর -২০২৬) বিকালে ৪ টায় বগুড়ার, দুপচাঁচিয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে থানা পুলিশ প্রশাসনের আযোজনে প্রস্তুতিমুলক সভা থানা চত্বরে দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. তাজমিলুর রহমানের সভাপতিত্বে ও এস.আই ইফতেখার হোসেন এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (আদমদীঘি- সার্কেল) আসিফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দিপক কর্মকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কেএম বেলাল, দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন মন্দির কমিটির পক্ষে হাটখোলা কালী, রাস ও শিব মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান নয়ন চন্দ্র দাস, মহাশশ্মান মন্দির পরিচালনা কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, লক্ষীতলা মন্দির কমিটির সভাপতি রথীন্দ্রনাথ বসাক কালা সহ প্রমূখ।
উল্লেখ্য এবার দুপচাঁচিয়া উপজেলায় ২টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ৪৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।