কক্সবাজার ও বান্দরবানে ৩৫৭ মণ্ডপে এসআরবি-১৫-এর কড়া নজরদারি, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স

[print_bangla]

কক্সবাজার ও বান্দরবানে ৩৫৭ মণ্ডপে এসআরবি-১৫-এর কড়া নজরদারি, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এসআরবি-১৫ (কক্সবাজার)। কক্সবাজার ও বান্দরবান জেলার সর্বমোট ৩৫৭টি পূজামণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে বিশেষ বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ টিম।

বৃহস্পতিবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১৫ এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনাই শারদীয় দুর্গোৎসবের মূল চেতনা। আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত। এ বছর কক্সবাজারের ৩২৪টি এবং বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে।

নিরাপত্তা নিশ্চিতে এসআরবি-১৫-এর গৃহীত পদক্ষেপ
গোয়েন্দা নজরদারি ও টহল,ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ গুলোতে নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে এসআরবি-১৫-এর বিশেষ স্ট্রাইকিং দল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা কেন্দ্রিক কোনো ধরনের গুজব যাতে ছড়াতে না পারে, সে লক্ষ্যে চালু রয়েছে ‘অনলাইন মনিটরিং সেল’। পাশাপাশি নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং প্রতিরোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে এসআরবি-১৫ ব্যাটালিয়ন সদরে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার সেন্ট্রাল কন্ট্রোল রুম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার কোনো সুনির্দিষ্ট আশঙ্কার তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক সমন্বয় বজায় রেখে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

এসআরবি-১৫-এর পক্ষ থেকে দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলা হয় যেকোনো স্থানে অপ্রীতিকর বা সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত এসআরবিকে তথ্য দেওয়ার অনুরোধ করা হচ্ছে, সঙ্গে সঙ্গেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজার ও বান্দরবানে ৩৫৭ মণ্ডপে এসআরবি-১৫-এর কড়া নজরদারি, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top