কমিউনিটি পুলিশ কাবাডিতে বিভাগীয় চ্যাম্পিয়ন-২০২৬ জয়পুরহাট দলের মেয়েরা

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর রাজশাহী রেঞ্জ পর্যায়ের মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট জেলা নারী কাবাডি দল।

(২৬ অক্টোবর সোমবার ) রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এ গৌরব অর্জন করে দলটি। জয়পুরহাট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রুহুল আমিন।

রাজশাহী রেঞ্জের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় জয়পুরহাট জেলা দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন এবং বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন কমিশনার (আর এমপি ) মো, ফয়জুল কবির,( পিপিএম )।

এছাড়া উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ গণ।

জয়পুরহাট জেলার পুলিশ সুপার শাহনাজ বেগম বলেন, মেয়েদের এ সাফল্যে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

এ অর্জন জেলার নারী খেলোয়াড়দের কাবাডিতে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আমি আশা করি।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কমিউনিটি পুলিশ কাবাডিতে বিভাগীয় চ্যাম্পিয়ন-২০২৬ জয়পুরহাট দলের মেয়েরা

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top