
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার :
বগুড়া জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় আদমদীঘি থানা ও সান্তাহার পুলিশ ফাঁড়ি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে (১৩ মে বুধবার ) এসআই (নিঃ) মো, শাহিন সরকার ও সঙ্গীয় ফোর্স সহ আসামী ১. নাম: মো, উজ্জল শেখ, পিতার নাম: মো, তাইজুল ইসলাম, সাং– চাঁদপুর (নারিকেলী) , থানা- রূপসা, জেলা -খুলনা ২। মো, আবু বক্কর সিদ্দিক, পিতা- মো, আবুল শেখ, সাং–মাঠাইকোনা, ৩। মো, মায়া আলাদ্দিন সজীব চৌন-সাংকুটিয়া (ঘোষবাড়ী মসজিদ) উভয় থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা কে ভাং গাছের কাঁচা পাতা ৪০০ (চারশত) গ্রাম, সাদা পলিথিনে মোড়ানো ভাং গাছের শুকনো পাতা ওজন ৪২ (বিয়াল্লিশ) গ্রাম সহ গ্রেফতার করিয়া থানায় এজাহার দায়ের করিলে আদমদীঘি থানার মামলা নং- ১৬, তারিখ- ১৩/০৫/২০২৬ খ্রি., ধারা-৩৬(১) সারণির ১৯(ক)/২১/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো, কামরুজ্জামান মিয়া বলেন,
গ্রেফতারকৃত-০৩ জন মাদক ব্যবসায়ী আসামীকে অদ্য পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।