
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার :
শুক্রবার (১৫ মে ) বগুড়ার,আদমদিঘী উপজেলার,০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের, ছাতিয়ানগ্রাম বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবারের পবিত্র (জুম্মার) নামাজ আদায় করেন, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো, কামরুজ্জামান মিয়া । তিনি উপস্থিত মসজিদের মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি এ সময়, ছাতিয়ানগ্রাম এলাকার মাদক, জুয়া, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, জায়গা -জমি সংক্রান্ত বিরোধ এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোন প্রকার চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা না ঘটে তাহা প্রতিরোধকল্পে মসজিদে উপস্থিত মুসল্লিদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ছাতিয়ান গ্রাম বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার,মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম,সহ সম্মানিত মুসল্লীবৃন্দ গন এবং অত্র এলাকার সমাজের বিভিন্ন শ্রেণীর পেশাজীবী গণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছাতিয়ানগ্রাম (চৌধুরী পাড়া ) এলাকার মুসল্লী আব্দুল মান্নান সরকার বলেন, “আদমদীঘি থানার ওসি সাহেব আজ আমাদের মসজিদে এসে সুন্দর হাদিস এবং কোরআনের ভিতর থেকে বেশ কিছু আলোকপাত ইসলামী কথা বলেছেন, তিনি মাদকের ভবিষ্যৎ ভয়াবহ অবস্থা, ইভটিজিং, চুরি ডাকাতি ছিনতাই কোনগুলোকেই ইসলাম সমর্থন করে না। এসব বিষয়ে সুন্দর কথা বলার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।
ছাতিয়ানগ্রাম বাজার এলাকার ব্যবসায়ী মো, মিন্টু আহমেদ বলেন,
আজ পবিত্র শুক্রবার জুম্মার দিন, আদমদীঘি থানা ওসি সাহেব আমাদের মাঝে এসে, একই কাতারে, দাঁড়িয়ে শুক্রবার পবিত্র (জুম্মার ) দিন নামাজ আদায় করলেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি দিন। এরকম ভাবে কোন ওসি সাহেব পূর্বে আমাদের মাঝে এসে এমন বক্তব্য প্রদান করেননি।
মাদক জুয়া, বাল্যবিবাহ সম্পর্কে সচেতনা মূলক কথা বলেছেন” আমি ওসি স্যার কে অনেক অনেক ধন্যবাদ জানাই ।
অত্র বাজারে এলাকার এক মুসল্লি মো, সোহাগ হোসেন বলেন, আদমদীঘি থানা ওসি সাহেব একজন ভালো সাদা মনের মানুষ, তিনি ইসলামিক এবং নায় -নীতির আদর্শের কথা বলেছেন।
আমরা আশা করি তার নেতৃত্বে আদমদীঘি থানার আইন-শৃঙ্খলার দিন দিন আরো উন্নতি হবে।
আবু তালেব নামক এক মুসল্লী বলেন, আদমদিঘী থানা ওসি স্যার, পূর্বে বগুড়া সদর এবং শিবগঞ্জ থানায় ( তদন্ত ) ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সহিত, তার কর্মদক্ষতা অত্যন্ত ভালো, আমি আশা করি তার নেতৃত্বে আদমদীঘি থানার আইন-শৃঙ্খলা, মাদকদ্রব্য অবৈধ কারবারি, জুয়া অনলাইন জুয়া, বাল্যবিবাহ, চুরি ডাকাতি ছিনতাই , জমি- জমা সংক্রান্ত মামলা ইত্যাদি বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা উন্নতি হবে বলে আমি আশা করি। ওসি স্যারের জন্য দোয়া ও শুভকামনা রইল।
আদমদীঘি থানার ওসি মো, কামরুজ্জামান মিয়া বলেন, আদমদীঘি থানা পুলিশ আপনাদের পাশে রয়েছে , এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কার্যক্রমে সকলের সহযোগিতা একান্ত কামনা করেন।