রবিবার ১৪ই জুন, ২০২৬ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিনাইদহের কোটচাঁদপুর পানিতে ডুবে মৃ-ত্যু

[print_bangla]

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

​ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে অরিন হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত অরিন হোসেন কোটচাঁদপুর পৌর শহরের বিশিষ্ট স্যানিটারি ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন রনির একমাত্র ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ হোসেন রনি তার ছেলেকে নিয়ে শনিবার গ্রামের বাড়ী সুয়াদি বেড়াতে যান। বিকেলে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলার সময় অসাবধানতাবশত অরিন সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে অরিনকে মৃত ঘোষণা করেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে কোটচাঁদপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা আমজাদ হোসেন রনি ও পরিবারের সদস্যরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে অরিনের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঝিনাইদহের কোটচাঁদপুর পানিতে ডুবে মৃ-ত্যু

১৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top