বুধবার ১৭ই জুন, ২০২৬ ৩রা আষাঢ়, ১৪৩৩

ঝালকাঠিতে ১০ রক্ত যোদ্ধাকে সম্মাননা দিলো প্রত্যয় তরুণ সংঘ

[print_bangla]

বিশেষ প্রতিনিধি-

“নিঃস্বার্থ রক্তদান, বাঁচাতে পারে হাজার প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির প্রবীণ নবীন ১০ জন রক্ত যোদ্ধাকে সম্মাননা দিয়েছে প্রত্যয় তরুণ সংঘ। রবিবার বিকেল ৫ টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসীমাঞ্জলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, বরিশাল শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মু আল আমীন বাকলাই। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস, ব্যবসায়ী মাহমুদুল হাসান আদিল। রক্ত যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন রক্ত যোদ্ধা সাংবাদিক আতিকুর রহমান, রক্তদাতা হাসান মাহমুদ, নারী রক্ত যোদ্ধা ইসরাত জাহান বন্হি।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনির সভাপতিত্বে সভাপতি যুবরাজ দাসের ব্যবস্থাপনায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার।অনুষ্ঠানে বক্তারা রক্তের প্রয়োজনীয়তা এবং তাদের পরিবারের বাস্তবতায় রক্তের প্রয়োজন কিভাবে মিটিয়েছেন তার ব্যাখ্যা করেন। মুসলমানরা হিন্দুর রক্ত নিয়েছেন হিন্দুরা মুসলমানের রক্ত নিয়েছেন, বৃদ্ধরা যুব’র রক্ত নিয়েছেন শিশুরা বৃদ্ধের রক্ত নিয়েছেন- যা সকলেরই হৃদয় কাড়ে। আলোচনা অনুষ্ঠান শেষে ঝালকাঠির প্রবীণ নবীন ১০ জন রক্ত যোদ্ধার হাতে প্রত্যয় তরুণ সংঘের পক্ষ থেকে ক্রেস্ট সম্মাননা ফুল ও উত্তরীয় তুলে দেন অতিথিবৃন্দ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঝালকাঠিতে ১০ রক্ত যোদ্ধাকে সম্মাননা দিলো প্রত্যয় তরুণ সংঘ

১৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top