
ডেক্স রিপোর্ট: রাজধানীর আদাবরে ছিনতাইকারীর চাপাতির আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। আটক করা হয়েছে চার জনকে।
প্রথমে আদাবর এলাকার এক দোকানে ঢুকে চাপাতি ঠেকিয়ে ছিনতাই করা হয়। ছিনতাইকারী ধরতে ছিনতাইকারীর আস্তানায় পুলিশ অভিযান চালায়। তখন ছিনতাইকারীর চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন।
মঙ্গলবার বিকেলে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ হামলা ও গুলির ঘটনা হয়। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
এ/জে
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...