বুধবার ১৭ই জুন, ২০২৬ ৩রা আষাঢ়, ১৪৩৩

সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সয়দাবাদে  ট্রাক চাপায় ট্রাফিক পুলিশের এটিএস আই নি-হ-ত

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে ষ্টেশনের সামনে ট্রাকচাপায় নুরুল ইসলাম (৪৩) নামে ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন-২০২৬ খ্রি.) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এটিএসআই সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিল। সে বগুড়া জেলার শাহজাহানপুর থানার বোহাইল গ্রামের মৃত আফসার আলী ছেলে। যমুনা সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল হক জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বালুবাহী একটি ট্রাক অপর একটি ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলার সময় রংসাইডে ঢুকে পড়ে মহাসড়কের পাশে দায়িত্¦রত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম মারা যায়। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়াও দূর্ঘটনা কবলিত ট্রাকটিকে পিছন থেকে অপর একটি গাড়ী ধাক্কা দেয়ায় ওই ট্রাকের চালকও আহত হয়। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মোফাকখারুল ইসলাম জানান, নিহত এটিএসআই নুরুল ইসলাম মহাসড়কের নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় ট্রাক চাপায় সে মারা যায়। নিহতের বাড়ী বগুড়ার শাহজাদপুর থানায়। পরিবারের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। এ ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সয়দাবাদে  ট্রাক চাপায় ট্রাফিক পুলিশের এটিএস আই নি-হ-ত

১৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top