বুধবার ১৭ই জুন, ২০২৬ ৩রা আষাঢ়, ১৪৩৩

শামীম তালুকদারের আরোগ্য কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল

[print_bangla]

জামালপুর প্রতিনিধি:

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম-এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় সরিষাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী বাজারে সাবেক ছাত্রদলের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শামীম তালুকদার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উন্নয়ন ও কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতার খবরে পুরো এলাকায় উদ্বেগ বিরাজ করছে। তাঁরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন। আওনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্জুরুল মোর্শেদ শিমুলের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, সাবেক ছাত্রনেতা ও শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মন্জু, ক্রীড়া সম্পাদক জুবায়ের আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। শেষে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ফরিদুল কবির তালুকদার শামীম-এর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ফরিদুল ইসলাম। উল্লেখ্য, গত ১২ জুন অসুস্থ হয়ে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শামীম তালুকদারের আরোগ্য কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল

১৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top