মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে এক ব্যক্তি আটক

[print_bangla]

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের মেইন পিলার ৭৭৮-এর ৭ নম্বর সাব-পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে অমরখানা এলাকা দিয়ে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসীম বিশ্বাস জানান, কাজের সন্ধানে তিনি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন।
এ ঘটনায় বিজিবি তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে বোদা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, বিজিবি আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে টহল চলাকালে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও গবাদিপশু পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে এক ব্যক্তি আটক

০৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top