মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিশিষ্ট বেতার শ্রোতা রফিকুল ইসলাম হৃদয়ের আজ জন্ম দিন

[print_bangla]

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

মো. রফিকুল ইসলাম হৃদয়, পিতার নাম মো. আনোয়ার হোসেন, মাতা মোছা. সুন্দরী খাতুন, গ্রাম-বারপাখিয়া, পোস্ট অফিস-সোনাতনী, ইউনিয়ন-সোনাতনী, উপজেলা, শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ। বর্ণিত বেতার শ্রোতার আজ জন্ম দিন। তিনি নিজের পড়াশোনার পাশাপাশি কিছু ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ানোর কাজে নিয়োজিত আছেন এই বেতার শ্রোতা এবং লেখক হিসেবে কবি কবিতা লেখায় পারদর্শী। এই বেতার শ্রোতার লেখা কবিতা অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে পত্রিকা গুলো হলো ব-দ্বীপ নিউজ বাংলাদেশ, দৈনিক ইছামতি, কলমের বার্তা, আরো অনেক পত্রিকায়। বেতারের এই শ্রোতা আরবি, বাংলা, ইংরেজি ভাষার পারদর্শী শান্ত স্বভাবের ব্যক্তিত্ব একজন বাংলাদেশ বেতারসহ অন্যান্য বেতারের শ্রোতা।
জন্ম ১৫ জুলাই-১৯৯৯ তারিখে যমুনা নদীর পাড়ে বেড়ে ওঠা এই লোকটি ৫ সদস্যের একটি পরিবারের সদস্য। আলাপকালে জানা যায় তারা তিন ভাই তাদের কোন বোন নেই। তিন ভাইয়ের মধ্যে তিনিই পরিবারের বড় সন্তান। তিনি পূর্ব জগতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০০৯ সালে ৫ম শ্রেণি পাশ করেন ও জামিরতা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি বিজ্ঞান বিভাগে এবং জামিরতা ডিগ্রি কলেজ থেকেই ২০১৭ এইচএসসি মানবিক বিভাগ থেকে পাশ করেন। এই বেতার শ্রোতা শাহজাদপুর সরকারি কলেজ থেকে ২০১৭-২০১৮ সেশন ইতিহাস ডিপার্টমেন্ট থেকে অনার্স পাশ করেন। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে মাস্টার্স শেষ করেন। লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজের সাথে জড়িত। এই শ্রোতা বন্ধু বাংলাদেশ বেতারের নিয়মিত শ্রোতা, বাংলাদেশ বেতার সে ছোট বেলায় থেকে শুনছে ও বেতারে চিঠিপত্র লিখে থাকেন।
এক পর্যায় বাংলাদেশ বেতারের সকল শ্রোতাদের তার শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বেতারের এই শ্রোতা অকপটে বেতার শ্রোতাদের নাম উল্লেখ করলেন সেই সব শ্রোতারা হলেন যথাক্রমে বগুড়ার মো. ইসমাইল হোসেন, জগতলা পলাশ হাসান, মো. হেলাল হোসেন, মো. মোহাইমিনুর রহমান, মাহফুজ মুরাদ, মো. জিল্লুর রহমান, আরিফুল ইসলাম আরিফ, মো. শাহাদাত হোসেন, এম আব্দুর রাজ্জাক, মো. শাহাবুল ইসলাম শাওন, দিদারুল ইকবাল, শামীম আহমেদ, আবুল কালাম, হুসাইন মুসা, শাহজালাল হাজারী, রোমান মোল্লা ও এম. জুলফিকার আলী ভুট্টোসহ আরও অনেকেই বেতার শ্রোতার নাম উল্লেখ করেন। বেতার শ্রোতা মো. রফিকুল ইসলাম হৃদয়ের শুভ জন্মদিনে অনেক বেতার শ্রোতা, বেতার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ অনেকেই তার শুভ জন্মদিন উপলক্ষে তাকে জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিশিষ্ট বেতার শ্রোতা রফিকুল ইসলাম হৃদয়ের আজ জন্ম দিন

১৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top