
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বুধবার (১৫ জুলাই) বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উত্তর পার্শ্বে রবিউল স্টোরের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর আক্কেলপুর থেকে হবিরমোড়গামী রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইক (অটো) এর ভিতরে ড্রাইভার ১ নং আসামী মো. আহাদুল ইসলাম (৩৮) এর সীটের নীচে এবং যাত্রীর সীটে বসা ২নং আসামী মো,. মিলন মন্ডল (৩৫) এর ডান হাতে ধরা অবস্থায় আলামত প্রাপ্ত। ১ নং আসামীর নিকট থেকে একটি কালো রংয়ের পলিথিন ব্যাগের মধ্যে বুপ্রেনরফিন যুক্ত কুপিজেসিক ইনজেকশন ২০০ (দুইশত) এ্যাম্পুল ২ নং আসামীর নিকট হতে একটি লাল রংয়ের টিস্যু ব্যাগের ভিতর বুপ্রেনরফিন যুক্ত কুপিজেসিক ইনজেকশন ২০০ (দুইশত) এ্যাম্পুল, সর্বমোট বুপ্রেনরফিন যুক্ত কুপিজেসিক ইনজেকশন ৪০০ (চারশত) এ্যাম্পুল, প্রতিটি এ্যাম্পুল ইনজেকশন ২ মিলিলিটার করে মোট (৪০০০২)=৮০০ (আটশত) মিলিলিটার, রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইক ১টি চাবিসহ, এবং ১নং আসামীর বুকের বাম পকেটে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বাটন মোবাইল ১টি সিমসহ, ২নং আসামীর বুকের বাম পকেটে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত আন্ড্রয়েড মোবাইল ১টি সিমসহ।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মো. আহাদুল ইসলাম (৩৮), পিতা।মোঃ শাহাদত মন্ডল, মাতা-মোছাঃ ফজিলা বেগম।মোঃ মিলন মন্ডল (৩৫), পিতা-মৃত মনতাজ মন্ডল, মাতা-মোছাঃ আছমা, উভয় সাং-রতনপুর, ইউপি ধরনজি, ২ নং ওয়ার্ড, ডাকঘর-রতনপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।
উল্লিখিত আসামীদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে, একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। জে/এ
