বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ১লা আশ্বিন, ১৪৩৩

সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচি পালন

[print_bangla]

সোহরাব সবুজ, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার জুলাই স্মৃতিস্মম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, শহিদ ও আহত জুলাই যোদ্ধা এবং পরিবারবর্গসহ বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
এরপর সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা- সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের এই দিনে সাতক্ষীরায় ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা ছিল বৈষম্যের বিরুদ্ধে ন্যায় ও অধিকারের দাবিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তীতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনা দেশজুড়ে গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরপর আন্দোলন দ্রুত দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে ছড়িয়ে পড়ে।
বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ক্রমান্বয়ে বৃহত্তর রাজনৈতিক ও গণতান্ত্রিক দাবির আন্দোলনে রূপ নেয়। আবু সাঈদ পুলিশের সামনে নির্ভীক ভাবে দাঁড়িয়ে ছিলেন- যা অনেকের কাছে সাহস, প্রতিবাদ এবং অধিকার আদায়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ নিহতদের আত্মত্যাগ জাতির স্মৃতিতে চির স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা বলেন, যাঁরা এই আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচি পালন

১৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top