মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

কুষ্টিয়ায় দুই জনকে কুপিয়ে হ-ত্যা করেছে প্রতিপক্ষ

[print_bangla]

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি-

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন ও আব্দুল শেখ নামের দুই জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ও নিহত আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। রাতে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
তবে ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০) এবং মুল্লুক মন্ডলকে (৩৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন এবং আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মন্ডল পালিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। পরে হামলাকারীরা চলে গেলে টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে দুই গ্রুপের মধ্যে গোলমাল হয়। এর জের ধরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কুষ্টিয়ায় দুই জনকে কুপিয়ে হ-ত্যা করেছে প্রতিপক্ষ

১৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top