বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন-কৃষকদের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় কৃষকদের সরকারি কৃষিসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে নিশ্চিত করতে কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার নদমূলা ইউনিয়নের হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ মোল্লা জমাদ্দার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপাল হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদারসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, দেশের কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও টেকসই করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি, উন্নত জাতের বীজ সরবরাহ, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং উৎপাদন বৃদ্ধি কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা আরও বলেন, কৃষক স্মার্ট কার্ড চালুর মাধ্যমে কৃষকদের পরিচয় ও তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত হবে। ফলে কৃষি প্রণোদনা, বীজ, সার, ভর্তুকি, কৃষিঋণ এবং অন্যান্য সরকারি সেবা দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কৃষকরা জানান, স্মার্ট কার্ড চালুর ফলে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে এবং কৃষকদের তথ্যভিত্তিক সেবা নিশ্চিত হবে।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন-কৃষকদের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ

২৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top