
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-
কৃষক বাঁচলে বাঁচবে দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ১১ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে, উপজেলার ৭০ জন কৃষকের মাঝে উক্ত প্রনোদনা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা সহ স্থানীয় সাংবাদিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার, ১ কেজি বালাইনাশক ও ২ কেজি পলি বিতরণ করা হয়। জে/এ
