
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৩ পিস ইয়াবাসহ মোস্তফা রাব্বি (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টুকু ফরাজীর বাড়ির সামনে ইটসোলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে মোস্তফা রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোস্তফা রাব্বি ভাণ্ডারিয়া উপজেলার চিংগুড়িয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাসান কবির শোয়েব এর ছেলে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...