রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ৫ই আশ্বিন, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় গাঁজাসহ আটক এক- ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ মো. ইউনুছ শরীফ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার আটক ইউনুছ শরীফকে তিন মাসের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ইউনুছ শরীফ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি এলাকার বাসিন্দা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় গাঁজাসহ আটক এক- ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

১৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top