
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জহিরুল ইসলাম যোগদান করেছেন।
নবাগত অতিরিক্ত জেলা প্রশাসককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন অতিরিক্ত জেলা প্রশাসকের যোগদানের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জহিরুল ইসলামের কর্মময় জীবনের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...