শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মৎস্য ব্যবসায়ী নিহত, আটক বাস

[print_bangla]

 

সোহরাব সবুজ, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে দেবীশহর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
নিহত আব্দুল আলিম উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীরহাট বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুল আলিম। পথিমধ্যে দেবীশহর এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী ‘কাজী এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসের (রেজিস্ট্রেশন নম্বর: সিরাজগঞ্জ ব ১১-০০৮৬) সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা ব্লিচ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করে। তবে চালক তার আগেই পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া নিহতের মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মৎস্য ব্যবসায়ী নিহত, আটক বাস

২৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top