শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

বাংলা একাডেমিতে বুক& বুকারস এর গ্রন্থ আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

[print_bangla]

বুক & বুকার’স এর গ্রন্থ আলোচনাও গুণীজন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার(২৯ আগস্ট)  বিকেল ০৩ টায় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে
‘অসম্ভব বলে কিছু নেই’ গ্রন্থের ” গ্রন্থ আলোচনা ” ও গুণীজন সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন  স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি’র ভিসি ড. শরীফ আস-সাবের। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।

 অনুষ্ঠানের  আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সম্পাদক সালেম সুলেরী।

​বক্তারা বলেন, সহজ ভাষায় লেখা এই বইটি সমাজকে পরিশুদ্ধ করতে বিশেষ ভূমিকা রাখবে। গ্রন্থটির লেখক খাজা শামীম শাহ বিস্তারিত  পরিচিতি তুলে ধরে বলেন, মানুষের কল্যাণ নিয়ে ভেবে এই বইটি লিখেছি। আশা করি সৃজনশীল  ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ  গড়তে এই বইটি সামনে থেকে  পথ দেখাবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রাকৃতজ শামিমরুমী টিটন। উত্তরবঙ্গের তিনবারের জনপ্রতিনিধি আব্দুল মজিদ, কবি আরিফ মঈনুদ্দীন, বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অনুষ্ঠান-আহ্বায়ক, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম।  অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রন্থটির লেখক খাজা শামীম শাহ।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বইটির প্রকাশক ও বুক & বুকার’স এর সত্ত্বাধিকারী কবি মায়রাজ।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত কবি-লেখকগণ তাদের স্বরচিত কবিতা-গানে অনুষ্ঠানটিকে আলোকিত করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে স্ব- স্ব অবদানের স্বীকৃতিস্বরূপ সফল কবি লেখক, শিক্ষাবীদ, উন্নয়নকর্মিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত  অতিথিগণ।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাংলা একাডেমিতে বুক& বুকারস এর গ্রন্থ আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

৩০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top