শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার

[print_bangla]

নওগাঁ জেলা প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে মুস্তাকিন (২০) নামে এক যুবক হত্যার ঘটনায় মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাহাপুর আঙ্গুরাত কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাবল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার বড় শিবপুর যদুপাড়া এলাকায় মাছ ধরার জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে মুস্তাকিনের সঙ্গে আসামিদের বিরোধ হয়। একপর্যায়ে মুস্তাকিন ও তার মাকে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুস্তাকিনকে মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তাররা হলেন—রতন হোসেন (২২), সাইদুল ইসলাম (২৪), ১৪ বছর বয়সী এক শিশু, রোকেয়া বেগম (৫৫) ও জাকিয়া বেগম (১৯)। ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাইদুলের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সাবলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top