শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

[print_bangla]

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী আকস্মিকভাবে বিলাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা ঘাটে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন জেলা প্রশাসককে স্বাগত জানান। পরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময়কালে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা, ফারুয়া বাজার স্থানান্তর, মাদক ও ইয়াবা প্রতিরোধ, বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিলাইছড়ি-ফারুয়া সড়কের উন্নয়ন, জনসেবা এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক।এছাড়াও জিপিএ -৫ প্রাপ্ত এক কৃতি শিক্ষার্থীর  হাতে  পুরস্কার তুলে দেন। আলোচনা শেষে জেলা প্রশাসক বিলাইছড়ি মডেল মসজিদ, বিলাইছড়ি কলেজ, নীলাদ্রি রিসোর্টসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আলমগীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, মেডিকেল অফিসার ডা. নুর মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top