শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা

[print_bangla]

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের ঘোষগাঁতী মহল্লার শ্রী শ্রী বলরাম জিউ মন্দিরে জন্মাষ্টমীর আলোচনা সভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ। উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, তদন্ত ওসি রূপ কর, সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব নিক্সন কুমার আমিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, সিনিয়র সহ-সভাপতি সুব্রত কর্মকার রাম, সহ-সভাপতি গণেশ দত্ত, কৃষ্ণকুন্ড, সাংগঠনিক সম্পাদক সাধন রায় প্রমূখ।
শোভাযাত্রা শেষে বলরাম জিউ মন্দিরে শিক্ষার্থীদের মাঝে গীতা পাঠ, সুন্দর হাতের লেখা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা

০৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top