শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

কাঁঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুর মামলা, প্রধান শিক্ষক ও আ.লীগ নেতা গ্রেপ্তার

[print_bangla]

এমএফএইচ রাজু | কাঁঠালিয়া | ৪ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কাঁঠালিয়া সদর রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অতীতে কাঁঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটির তদন্ত চলাকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করে। পরে ওই মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে মেহেদী হাসানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সেই অনুযায়ী তাঁকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাঁঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুর মামলা, প্রধান শিক্ষক ও আ.লীগ নেতা গ্রেপ্তার

০৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top