শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

[print_bangla]

ইফতেখার আলম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি-

জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির আয়োজনে সংগঠনটির ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় বগুড়ার শেরপুর উপজেলার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ সিং (বাবু) এর সভাপতিত্বে এবং শেরপুর উপজেলা কমিটির সদস্য সচিব হীরা লাল সিংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি যোগেশ সিং, সাধারণ সম্পাদক স্বপন কুমার, সাংস্কৃতিক সম্পাদক কমল সিং, শেরপুর উপজেলা কমিটির আহ্বায়ক স্বপন সিং, নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি গৌতম মাহাতো, সারিয়াকান্দী উপজেলা কমিটির সভাপতি রণজিৎ মালো, ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ বাগদী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির নেতা লিটন হক এবং শেরপুর উপজেলা কমিটির উপদেষ্টা রাশেদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, সমতলের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়গুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। সংগঠনের কার্যক্রম পরিচালনায় সরকারি তেমন কোনো অনুদান পাওয়া যায় না। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তারা।
বক্তারা জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন দাবির কথা তুলে ধরে বলেন, আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি মন্ত্রণালয় ও স্বাধীন কমিশন গঠন করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭(৮) ধারা যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।
উল্লেখ্য, জাতীয় আদিবাসী পরিষদ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি সুরক্ষা ও সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে। আলোচনা সভা শেষে সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কেক কেটে জাতীয় আদিবাসী পরিষদের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top