
মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি-
খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার কেন্দ্রীয় পূজা মন্দির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মের অধিকার সুরক্ষা নিশ্চিত করার নীতিতে বিশ্বাসী। অতীতের মতো বিএনপি বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে কাজ করে যাবে।
তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল ধর্মের লোকজন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। দেশকে গড়তে হলে সকল সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ হবে। এ জন্য সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করে যেতে হবে। আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ বহুগত্রের অনেক বর্ণের, নানান সম্প্রদায় ও গোষ্ঠীর জনসাধারণের সমন্বয়ে গঠিত দেশ, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কোন গোষ্ঠী নাই, আমরা সবাই বাংলাদেশী আর তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
উদ্বোধনী ও আলোচনা সভার উদ্বোধন করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সাধন কুমার ভদ্র। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা আহবায়ক শ্রী প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সদস্য সচিব শ্রী হিমাদ্রী শেখর দে সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী, বিশিষ্ট সার্জন ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পাইকগাছা থানা অফিসার-ইন-চার্জ মোঃ আব্দুল আওয়াল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী সমীরণ কুমার সাধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সদস্য শ্রী অলোক মজুমদার।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি সদস্য সচিব ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারন সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর বিএনপির সাবেক আহবায়ক, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুস সত্তার, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস, শ্রী মৃত্যুঞ্জয় সরদার, শ্রী জগদীশ দে, শ্রী কৃষ্ণেন্দু দত্ত, শ্রী মানবেন্দ্র মন্ডল, শ্রী সুরঞ্জন চক্রবর্তী, শ্রী রবীন্দ্র নাথ রায়, শ্রী সন্তোষ কুমার সরকার, শ্রী সুজিত কুমার মন্ডল, শ্রী বাবুরাম মন্ডল, শ্রী সন্তোষ কুমার সরদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান পরবর্তী পাইকগাছা সদরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে গীতা পাঠ করেন শ্রীমতী রমা পাল। জে/এ
